• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি কেন একসঙ্গে তিন ফ্রন্ট খোলার ঝুঁকি নিচ্ছে জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামায়াতের বিষয়ে কী অবস্থান? আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স ভোটের আগের রাতে সভাপতি প্রার্থীর বাড়িতে পুলিশ, সরে যেতে বলার অভিযোগ আওয়ামী লীগ নিষিদ্ধের ঝুঁকিগুলো কী সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ–সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে আইনজীবীদের দুই পক্ষে হট্টগোল, উত্তেজনা

সাইনবোর্ডে রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় আব্দুল মান্নান গায়েন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে জরুরিভাবে নিয়ে এলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সোহেল গায়েন জানান, আমার বাবা আব্দুল মান্নান‌‌‌ গায়েনকে চিকিৎসার জন্য গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ থেকে সাইনবোর্ড এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসি। পরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজি বাবাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সদর থানার বানিয়াল পূর্বের বাগের চর গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


আরো পড়ুন:
bdit.com.bd