• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

মাঝ-আকাশে বিমানকর্মীর সাথে যাত্রীর মারামারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

ভারতের বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার এক ফ্লাইটে মাঝ-আকাশে বিমানকর্মীদের সাথে যাত্রীর মারামারির ঘটনা ঘটেছে। সোমবার গোয়া থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কথা কাটাকাটি থেকে মারামারির এই ঘটনা ঘটেছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম বলছে, গোয়া থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই-৮৮২ ফ্লাইট। ওই ফ্লাইটে বিমানের কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এক পুরুষ যাত্রীর বিরুদ্ধে। এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইট দিল্লি বিমানবন্দরে অবতরণের পর অভিযুক্ত যাত্রীকে নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, বিমানকর্মীকে প্রথমে গালিগালাজ করেন ওই যাত্রী। তারপর একজনের গায়ে হাত তোলেন তিনি। দিল্লি বিমানবন্দরে অবতরণের পরও ওই যাত্রী আগ্রাসী আচরণ করতে থাকেন। পরে বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয় তাকে।

এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ওই মুখপাত্র বলেছেন, বিমানের কর্মী ও যাত্রীদের সুরক্ষা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যাত্রীর আচমকা মারমুখী আচরণের নিন্দা জানায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

এর আগে, গত ১০ এপ্রিল দিল্লি থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের এক নারী কর্মীকেও হেনস্থার অভিযোগ ওঠে। পরে অভিযুক্ত যাত্রীকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আইনে কোনও যাত্রী বিমানে অস্বাভাবিক আচরণ করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট সংস্থার বিমানে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করার বিধান রয়েছে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অভিযুক্ত যাত্রী ওই বিমান সংস্থার ফ্লাইটে ভ্রমণ করতে পারেন না।


আরো পড়ুন:
bdit.com.bd