• বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে সিদ্দিকী ও খান পরিবারের মধ্যে বিরোধ লাগিয়ে রাখতেন আরেক নেতা, ফেসবুকে অডিও ভাইরাল সালথায় দুই পক্ষের দ্বন্দ্বের জেরে হামলা, ঘরবাড়িতে লুটপাট–অগ্নিসংযোগ ময়মনসিংহের আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন মারা গেছেন আলমডাঙ্গায় ৪ ইউপি চেয়ারম্যানের দায়িত্বে ফেরা নিয়ে উত্তেজনা, এক ইউপিতে সংঘর্ষ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অংশ নিতে পারছে না আ.লীগপন্থীরা, পাল্টাপাল্টি বক্তব্য আইনজীবীদের ‘আওয়ামী স্টাইলে’ দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: সংসদে জামায়াতের রফিকুল ইসলাম বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে, প্রশ্ন জামায়াতের আজহারুল ইসলামের হারিকেন ও টর্চ জ্বালিয়ে নেত্রকোনায় যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল ফেনীতে বন্দুক-কার্তুজসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি মূল্যের সম্পদ জব্দ

রংপুরে বিএনপির মশাল মিছিল, আ.লীগের আনন্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করতে যান তারা। কারাগারে যাওয়ার পর তার সঙ্গে দ্বিতীয় দফায় দেখা করল পরিবার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার দুপুরে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি ভালো আছেন।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানায় মামলা দায়ের করা হয়। পরদিন ২৯ অক্টোবর সকালে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসভবন থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

 


আরো পড়ুন:
bdit.com.bd