• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি কেন একসঙ্গে তিন ফ্রন্ট খোলার ঝুঁকি নিচ্ছে জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামায়াতের বিষয়ে কী অবস্থান? আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স ভোটের আগের রাতে সভাপতি প্রার্থীর বাড়িতে পুলিশ, সরে যেতে বলার অভিযোগ আওয়ামী লীগ নিষিদ্ধের ঝুঁকিগুলো কী সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ–সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে আইনজীবীদের দুই পক্ষে হট্টগোল, উত্তেজনা

ড্রোন হামলায় হামাসের উপপ্রধান নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪

লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের উপপ্রধান সালেহ আল-অরৌরি নিহত হয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২ জানুয়ারি) সালেহকে লক্ষ্য করে বৈরুতের দক্ষিণাঞ্চলের মোওয়াদ শহরে ড্রোন হামলা চালানো হয়। সেখানে হামাসের কার্যালয় ছিল। ওই হামলায় সালেহ আল-অরৌরি প্রাণ হারান।

লেবাননের টিভি চ্যানেল আল-মায়দ্বীনও জানিয়েছে সালেহ নিহত হয়েছেন। লেবাননের অপর সংবাদমাধ্যম এনএনএ জানিয়েছে, এ হামলায় সবমিলিয়ে ছয়জন নিহত হয়েছেন।

পরবর্তীতে হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সালেহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

সালেহ আল-অরৌরি হামাসের পলিটব্যুরোর উপপ্রধান ছিলেন। এছাড়া হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। সালেহ ১৯৬৬ সালে দখলকৃত পশ্চিম তীরে জন্ম নিয়েছিলেন।

ইসরায়েলি জেলে দীর্ঘ ১৫ বছর কারবরণের পর দীর্ঘসময় ধরে লেবাননে বাস করছিলেন সালেহ। দখলদার ইসরায়েলের সঙ্গে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর তিনি হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন।

গত মাসে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সালেহ আল-অরৌরি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না হবে ততক্ষণ তারা কোনো যুদ্ধবিরতিতে রাজি হবেন না।

অক্টোবরে দখলদার ইসরায়েলি বাহিনী রামাল্লায় তার বাড়ি ধ্বংস করে দেয়।

যুক্তরাষ্ট্রের সরকার ২০১৫ সালে তাকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে এবং তার খোঁজ দিতে পারলে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়।


আরো পড়ুন:
bdit.com.bd