• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

সুপ্রিম কোর্ট বারে আওয়ামী প্যানেলের নেতৃত্বে সাগর-শাহ মঞ্জুরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। এতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী আবু সাঈদ সাগর ও সম্পাদক পদে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক মনোনয়ন পেয়েছেন।

বুধবার অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বৈঠকে তাদের নেতৃত্বে সাদা প্যানেল ঘোষণা করা হয়। আইনমন্ত্রী আনিসুল হকের গুলশানের বাসায় গতকাল রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নূর তাপস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক সভাপতি, সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

তবে বিএনপি সমর্থিত নীল প্যানেল এখনও ঘোষণা করা হয়নি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে।

রোববার সুপ্রিম কোর্ট বার থেকে এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়।

নির্বাচনী তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি  থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে।

২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।

কার্যকরী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদ সহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরো পড়ুন:
bdit.com.bd