• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি কেন একসঙ্গে তিন ফ্রন্ট খোলার ঝুঁকি নিচ্ছে জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামায়াতের বিষয়ে কী অবস্থান? আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স ভোটের আগের রাতে সভাপতি প্রার্থীর বাড়িতে পুলিশ, সরে যেতে বলার অভিযোগ আওয়ামী লীগ নিষিদ্ধের ঝুঁকিগুলো কী সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ–সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে আইনজীবীদের দুই পক্ষে হট্টগোল, উত্তেজনা

অভিনেত্রী পূজার সঙ্গে জায়েদ খান, দিলেন নতুন চমক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

নানা কারণে আলোচিত ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান এবার ভক্তদের জন্য নিয়ে এলেন নতুন ‘চমক’। ভারতের হিন্দি ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। 

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এই নায়ক নিজেই। যেখানে নায়িকা পূজা ব্যানার্জির পাশে নিজের একটি ছবি রেখে প্রকাশ করেছেন তিনি। সেই একই ছবি নিজের ফেসবুকেও শেয়ার করেছেন পূজা।

জানা গেছে, বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি সিনেমা নির্মাণ করা হচ্ছে। জায়েদ খান বিষয়টি নিশ্চিত করলেও সিনেমার নাম ও প্রযোজনা প্রতিষ্ঠানের নাম এখনই বলতে চাচ্ছেন না।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, আমি আগেই কিছু বলতে চাই না। আমি চমক দিতে পছন্দ করি, যা বলি তা করে দেখাই। অহেতুক আওয়াজ দেওয়ার প্রয়োজন নেই। ঈদে আমার সিনেমা ‘সোনার চর’ আসছে। সিনেমাতে দর্শক ভিন্ন এক জায়েদ খানকে পাবেন।

এর আগে, জায়েদ খান কলকাতার সায়ন্তিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। কিছুদিন সেই সিনেমার শুটিংয়ের পর প্রযোজক-নায়িকার জটিলতা তৈরি হয়। এরপরই বন্ধ হয়ে যায় সিনেমার শুটিং। কলকাতায় ফিরে যান সায়ন্তিকা।

উল্লেখ্য, পূজা ব্যানার্জি স্টার প্লাসে সম্প্রচারিত ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’ শোতে বৃন্দা চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত। এ ছাড়াও তেলেগু, কলকাতা বাংলা ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।


আরো পড়ুন:
bdit.com.bd