• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪

পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় অত্যাধুনিক সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শুক্রবার (২৮ জুন) রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসএফ -এর  ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত এবং সর্বোপরি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কারণে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার বিষয়টি সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। প্রতিষ্ঠার পর থেকেই এসএসএফ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে।

রাষ্ট্রপতি বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সাথে সাথে ভিআইপিদের জনসংযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। অতি কঠোরতার কারণে নেতা ও জনগণের মধ্যে যেন দূরত্ব বা ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস এস এফ -মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি কেক কাটেন।


আরো পড়ুন:
bdit.com.bd