• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লীগ প্রশ্নে এখন যা চলছে, তা দুই বড় দলের ইনসিকিউরিটি: মাহফুজ আলম তোফায়েল আহমেদ আর নেই বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের মৃত্যু আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি পুলিশকে দলদাসে পরিণত করছে: হাসনাত আবদুল্লাহ হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরার সাবেক পিপির মৃত্যু ‘রিফাইন্ড’ আওয়ামী লীগে সায় নেই, অপেক্ষাতেই দল জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের দাফন সম্পন্ন আওয়ামী লীগের ‘দোসর’ হয়ে ডুবেছে, জাতীয় পার্টি কি আর উঠতে পারবে এজাহারে নাম নেই, তবু সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে শরীয়তপুরের এসএসসি পরীক্ষার্থী

জবিতে ‘ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ’ পোস্টার টানালেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ‘ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ’ লিখে পোস্টার টানিয়েছেনে কোটাবিরোধী আন্দোলনকারীরা। পুরো ক্যাম্পাসে ‘ফাঁসির মঞ্চে ঝুলছে কে গণতন্ত্র’ ও ‘পনেরোর হায়না’ লেখা বেশকিছু পোস্টার টানিয়ে দেন তারা।

বুধবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পোস্টার টানাতে দেখা যায় আন্দোলনকারীদের।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে টানানো পোস্টারে লেখা হয়, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ, আদেশক্রমে সাধারণ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি, ছাত্রলীগ সেখানে আমাদের ওপর হামলা চালিয়েছে। যেহেতু ছাত্রলীগ হামলা চালিয়েছে, তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে এ ব্যানার লাগিয়েছি। আমরা ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই।

এদিকে, শিক্ষার্থীদের দাবির মুখে জবি ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুধু তাই নয়, সাধারণ শিক্ষার্থীদের ছয় দফা দাবিও বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড জাহাঙ্গীর হোসেন।


আরো পড়ুন:
bdit.com.bd