• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

দীপিকাকে চুমু, অভিনেতাকে বাবার পরামর্শ- ৯৯ শতাংশ পুরুষ এটা চাইবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪

‘গেহেরিয়া’ ছবিতে এক প্রতারকের চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী। প্রেমিকাকে ঠকিয়ে তারই বোনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে সিদ্ধান্ত। যে বোনের চরিত্রে অভিনয় করেন বলিউড সেনসেশন দীপিকা পাডুকোন। 

২০২২-এর এই ছবি ঘিরে বেশ চর্চা শুরু হয়েছিল। তার অন্যতম কারণ, দীপিকার সঙ্গে সিদ্ধান্তের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য। বলিউডের প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা কি খুব সহজ ছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বললেন সিদ্ধান্ত।

ছবিতে অনন্যা পাণ্ডের প্রেমিকের চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধান্ত। কিন্তু প্রেমিকার বোন, দীপিকার সঙ্গে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। ‘গেহেরিয়া’ ছবির এই দৃশ্যগুলিতে অভিনয় করতে গিয়ে নাকি বেগ পেতে হয়েছিল সিদ্ধান্তকে।
দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং-এর আগে নাকি ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। তখন ছবির প্রযোজক করণ জোহর আলাদা করে সিদ্ধান্তকে ডাকেন এবং কিছু পরামর্শ দেন।

সিদ্ধান্ত বলেন, ‘করণ আমাকে ডেকে বললেন, সমস্যাটা কোথায়?’ আমি তখন সবটা খুলে বললাম তাকে। পরিচালক তখন বললেন, ‘আরে, তুমি একজন পেশাদার অভিনেতা। তাই একজন পেশাদার অভিনেতার মতোই আচরণ করো। এটা তোমার কাজ’।

এই চরিত্রে অভিনয়ের জন্য বাবার থেকেও বিশেষ পরামর্শ পেয়েছিলেন সিদ্ধান্ত। তার বাবা বলেছিলেন, ‘শোনো, ভারতে ৯৯ শতাংশ মানুষ এমন একটি সুযোগ পাওয়ার জন্য যা খুশি করতে পারেন। তারা এক সেকেন্ডের জন্যও ভাববেন না। তুমি এত কী ভাবছো? একজন পুরুষ ও একজন পেশাদার অভিনেতা হিসেবে ভাবো। এটাই তোমার কাজ।’

তবে আত্মীয়রা নাকি সিদ্ধান্তের এই ছবি খুব একটা ভালোভাবে নেননি। সিদ্ধান্তের মামা নাকি ছবিটা দেখে বেশ লজ্জা পেয়েছিলেন। অভিনেতার কথায়, ‘আগে ছবিটা দেখুন এবং বুঝুন। কিন্তু এরা সকলে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মাথা ঘামিয়েছে আর হাসাহাসি করেছে। কেউ কাজটা নিয়ে কিছু বলেননি।’


আরো পড়ুন:
bdit.com.bd