• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি কেন একসঙ্গে তিন ফ্রন্ট খোলার ঝুঁকি নিচ্ছে জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামায়াতের বিষয়ে কী অবস্থান? আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স ভোটের আগের রাতে সভাপতি প্রার্থীর বাড়িতে পুলিশ, সরে যেতে বলার অভিযোগ আওয়ামী লীগ নিষিদ্ধের ঝুঁকিগুলো কী সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ–সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে আইনজীবীদের দুই পক্ষে হট্টগোল, উত্তেজনা

মশক কর্মীদের কাজ মূল্যায়ন করতে ডিএনসিসির কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আন্তঃবিভাগীয় সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী মশক কর্মীদের কাজের সামগ্রিক মূল্যায়নের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রোববার (২৮ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এই কমিটি গঠন করে দিয়েছেন।

সচিব মাসুদ আলম ছিদ্দিক জানান, এই ৫ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে সহকারী স্বাস্থ্য কর্মকর্তাকে।

কমিটির বাকি সদস্যরা হলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এবং সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরাফাত হোসেন।


আরো পড়ুন:
bdit.com.bd