• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে সম্মত ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরসহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের চাপে ফের যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। মধ্যস্থতাকারী এসব দেশ হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের ১৫ আগস্ট থেকে আবারও আলোচনা শুরুর জন্য চাপ দেয়।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১০ মাস ধরে চলা এ যুদ্ধ থামাতে বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে। তবে ইসরায়েলের কারণে বারবার এটি ব্যর্থ হয়েছে।

গতকাল বৃহস্পতিবার প্রধান মধ্যস্থতাকারী তিন দেশ হামাস ও ইসরায়েলকে জানায় তারা যেন কাতারের রাজধানী দোহা অথবা মিসরের রাজধানী কায়রোতে আলোচনা শুরু করে। এছাড়া দুই পক্ষ যেসব বিষয়ে এখনো ঐক্যে পৌঁছাতে পারেনি সেগুলোর সমাধানেরও আহ্বান জানানো হয়।

চলমান এ যুদ্ধে গাজায় ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি মানুষ।

মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে যুদ্ধবিরতির আলোচনা করতে রাজি হলেও দখলদার ইসরায়েল ফের গাজার খান ইউনিসে হামলা চালিয়েছে। তারা নতুন করে খান ইউনিস থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলেছে।


আরো পড়ুন:
bdit.com.bd