• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

প্রয়াত স্ত্রীকে নিয়ে আলভীর মন্তব্য, ‘নোংরা খেলা’ বললেন তিশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬

স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর পর অভিনেতা জাহের আলভীর বিস্ফোরক মন্তব্য ও কিছু দাবি নিয়ে শোবিজ অঙ্গন ও সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। শুরুতে শোক প্রকাশ করলেও অল্প সময়ের ব্যবধানেই আলভীর বক্তব্যের সুর বদলে যায় তার; এখন প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ তুলছেন। 

গত শুক্রবার (৬ মার্চ) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আলভী দাবি করেন, তার স্ত্রী মদ্যপান ও বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যে আসক্ত ছিলেন। এছাড়া তিনি ইকরার বিরুদ্ধে পরকীয়া এবং তাকে বিবাহিত অবস্থায় রেখে অন্য একজনকে বিয়ে করার মতো গুরুতর অভিযোগও আনেন। একজন মৃত মানুষের চরিত্র নিয়ে এমন কাটাছেঁড়া করায় নেটিজেনদের মাঝে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী তাসনুভা তিশা। অভিনেত্রী রিমু রোজা খন্দকারের একটি পোস্ট শেয়ার করে তিশা জানান, আলভীর উচিত যিনি আর আমাদের মাঝে নেই তার সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করা। তিশা আরও উল্লেখ করেন যে, আলভীর উচিত সেই নারীর প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখা যিনি তার সন্তানের মা।

বিষয়টিকে ‘নোংরা খেলা’ হিসেবে অভিহিত করে তাসনুভা তিশা মন্তব্য করেন যে, এখন তারা খুব নোংরামি শুরু করেছে এবং এখনই এটি বন্ধ হওয়া উচিত।

তিশা আরও জানান, মানুষের অতিরিক্ত জাজমেন্টের কারণে তিনি নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন, তবে অন্যায়ের প্রতিবাদ তিনি সবসময়ই করেন।


আরো পড়ুন:
bdit.com.bd