ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দখলদার ইসরায়েল যদি তাদের তেল ডিপোতে আরও হামলা চালায় তাহলে এই অঞ্চলের অন্যান্য দেশের তেল ডিপো ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালাবে তারা।
গতকাল রাতে ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি তেল ডিপোতে হামলা চালায়। এরপর সেগুলো আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। সাধারণত তেহরানের সাধারণ মানুষ এসব ডিপোর তেল ব্যবহার করে থাকেন। ইসরায়েলিদের হামলার কারণে তারা জ্বালানি সংকটের শঙ্কায় পড়ে গেছেন।
ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, “ইসলামিক দেশগুলোর কাছে প্রত্যাশা করছি ক্রিমিনাল আমেরিকা এবং বর্বর ইহুদিবাদী ইসরায়েলের সরকারকে এমন অমানবিক কাজের ব্যাপারে দ্রুত সম্ভব সতর্ক করবে।”
“নয়ত, একই ধরনের ব্যবস্থা এ অঞ্চলেও নেওয়া হবে। আর আপনারা যদি এক ব্যারেল তেলের দাম ২০০ ডলার সহ্য করতে পারেন, তাহলে এই খেলা চলতে দিন।”