• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

ইরানের হামলায় তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তেল আবিবের একটি স্থানে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছোঁড়া নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছিল এবং জানিয়েছিল, প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।

ইসরায়েলি বিভিন্ন শহরে সাইরেনও বাজানো হচ্ছিলো যার মাঝে তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলের উপর আজ দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হলো। এর এক ঘণ্টা আগে ইরানের বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছিল যে তারা বেয়ারশেবা এবং তেল আভিভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে যাচ্ছে

ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা পৃথক এক বার্তায় জানিয়েছে, ইসরায়েলের দিকে ‘গুলিবর্ষণের’ পর ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে আহত তিনজনকে তারা চিকিৎসা দিচ্ছেন।

তবে দেশের কোন এলাকায় এই ঘটনা ঘটেছে তা তারা উল্লেখ করেনি।

• ইসরায়েলের তেল আবিব, বেয়ারশেবা এবং জর্ডানে বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, তারা ইসরায়েলের বেয়ারশেবা ও তেল আভিভ শহর এবং জর্ডানের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসি এই হামলাকে অপারেশন ওয়াদে সাদেক ৪ এর ২৮তম ধাপের অংশ বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, বেয়ারশেবা ও তেল আবিবে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ছিল ‘খেইবার’ ধরনের, যার ওয়ারহেড ‘অত্যন্ত ভারী’।

এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছিল, তারা ইরান সরকারের সামরিক অবকাঠামোর ওপর নতুন করে হামলা শুরু করেছে।


আরো পড়ুন:
bdit.com.bd