• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক কর্মকর্তা আবদুর রহিমের জানাজায় জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাহিত্য সংস্কৃতি বিভাগে সদস্য (রুকন), বিশিষ্ট লেখক, গবেষক মোহাম্মদ আবদুর রহিম খানের জানাজায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (৯ মার্চ) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ইমামতিতে জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুফতি ড. খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, মহানগর।কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম ও শাহীন আহমেদ খানসহ কেন্দ্রীয় ও মহানগর।নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মরহুমের মৃত্যুতে এক যৌথ শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

শোকবার্তায় নেতারা বলেন, মরহুম আবদুর রহিম খান ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ও গবেষক। তিনি আমৃত্যু ইসলামী আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন। দ্বীন কায়েমে আন্দোলনে তিনি যেই ভূমিকা রেখেছে তা চিরস্মরনীয়। মহান রাব্বুল আলামীন তার কর্মময় জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।

উল্লেখ্য, গতকাল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহিম খান ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।


আরো পড়ুন:
bdit.com.bd