• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা দুর্বল ব্যাংকের ‘পাত্র চাই’ ও পুরোনো নওশার আগমন চট্টগ্রামে লাল টুপি পরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বিরোধীদের নিশ্চিহ্নের চেষ্টা কোরো না, এই পরামর্শ কোনো দল শোনেনি: রওনক জাহান শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বিএনপি কেন একসঙ্গে তিন ফ্রন্ট খোলার ঝুঁকি নিচ্ছে জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামায়াতের বিষয়ে কী অবস্থান? আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স

প্রথম ওয়ানডেতে ৩ জনের অভিষেক হতে পারে : আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। স্কোয়াডের ৬ জন ক্রিকেটারই আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। প্রথম ম্যাচেই তিন জনের অভিষেক হতে পারে, এমনটাই জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি।

প্রথম ওয়ানডেতে পাকিস্তান দলে অভিষেক হবে ৩ জনের, ‘আগামীকাল সম্ভবত তিনটি অভিষেক হতে যাচ্ছে। সাহেবজাদা আমাদের টপ পারফর্মার, টি-টোয়েন্টি এবং ওয়ানডে দুই ফরম্যাটেই এবং লিস্ট এ ক্রিকেটেও সে পাকিস্তানের হয়ে ভালো করেছে। হাসিবুল্লাহ ওপেন করবে এবং শামিল হোসেন ওয়ান ডাউনে খেলবে।’

আফ্রিদি দাবি করছেন, বাবরকে বাদ নয়, এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্যই বাবরের মতো অভিজ্ঞদের বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অধিনায়ক বলেন, ‘এই সিরিজে কাউকে (বাবর আজম) বাদ দেয়া হয়নি। আমরা শুধু আমাদের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছি, তারাই আমাদের ভবিষ্যৎ। আমরা বাংলাদেশের বিপক্ষে তাদের সুযোগ দিতে চাই। আমি মনে করি যখন সময় আসবে তারা তাদের ভূমিকা এবং ভবিষ্যতে বিশ্বকাপের জন্য কী পরিকল্পনা আছে তা জানবে। আমাদের শুধু বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করতে হবে এবং তরুণদের জন্য এটি তাদের দক্ষতা দেখানোর একটি সুযোগ।’

একাদশে তরুণদের সুযোগ দেওয়া নিয়ে আফ্রিদি বলেন, ‘এক ম্যাচে তো আর ১৫ জন খেলতে পারে না। আমি খুশি হতাম যদি ১৫ জনই খেলতে পারত। তবে দলের প্রয়োজন এবং পিচের কন্ডিশন অনুযায়ী সেরা ১১ জন মাঠে নামবে। আজ আমাদের আরও একটি সেশন আছে, তারপর আমরা চূড়ান্ত একাদশ ঠিক করব।’

‘পাকিস্তান দল সবসময় পেস বোলিংয়ের জন্য পরিচিত। আমি অবশ্যই পেস বোলারদের নিয়েই এগোব এবং নিশ্চিত করব যেন পেস বোলাররা উইকেট নেয়। পাশাপাশি স্পিনাররাও অবদান রাখবে।’


আরো পড়ুন:
bdit.com.bd