• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

সরকারের অনুমতি নিয়েই পিএসএলে মুস্তাফিজরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলছে সংঘাত। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ছয় ক্রিকেটারের পাকিস্তান যাত্রা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে সরকারের সাথে আলোচনা করেই আজ সোমবার ক্রিকেটারদের পাকিস্তান যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল বিসিবি।

এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে আজ বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাচ্ছে যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে পাকিস্তান সুপার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশি ক্রিকেটারদের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে।’

আলোচনার পর নিশ্চিত করা হয়েছে যে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বর্তমানে কোনো ধরনের উদ্বেগ নেই।’

আরও জানানো হয়েছে, ‘এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসলামাবাদের বাংলাদেশ হাই কমিশন থেকে প্রাপ্ত আশ্বাসের ভিত্তিতে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে যাত্রা করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও উল্লেখ করছে যে, খেলোয়াড়দের সার্বিক কল্যাণই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ড এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ চালিয়ে যাবে।’


আরো পড়ুন:
bdit.com.bd