• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

মির্জা আব্বাসের দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে যা বললেন তামিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

গেল কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন সাবেক ক্রীড়ামন্ত্রী ও সংসদ সদস্য মির্জা আব্বাস। শুরুতে দেশে চিকিৎসা শুরু হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়া হয়েছে সিঙ্গাপুরে। আর বর্ষীয়ান এই নেতার আরোগ্য কামনায় আজ বুধবার দোয়া মাহফিল আয়োজন করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

পরে সেই অনুষ্ঠানে যোগ দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের সংগঠকরা। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তামিম বলেন, ‘উনি আমার বিয়েতে এসেছিলেন। ব্যক্তিগতভাবে উনার সাথে দেখা হওয়ার সুযোগ কম হলেও আমি জানি যে, উনি মোহামেডান এবং ক্রীড়াঙ্গনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।’

‘মোহামেডান ক্লাব উনার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে, তাই এখানে আসাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যারা ক্রীড়ার সাথে জড়িত আছে, সবাই চায় উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। যেটা লোকমান ভাই বলল যে উনার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আমাদের সবার দোয়া উনার এবং উনার পরিবারের প্রতি।’


আরো পড়ুন:
bdit.com.bd