• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

নাহিদ রানার যে জায়গায় ঘাটতি দেখছেন তালহা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই গতি দিয়ে আলোচনায় নাহিদ রানা। তবে টেস্টে ধারবাহিক হলেও সাদা বলের ক্রিকেটে তার পারফরম্যান্স গ্রাফ উঠা-নামার মধ্যেই আছে। চলমান পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর দ্বিতীয় ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি।

নাহিদের এমন অধারাবাহিক পারফরম্যান্সের জন্য বেশ কিছু ঘাটতির জায়গা বের করেছেন তালহা জুবায়ের। তার মতে, নাহিদ পেস নির্ভর বোলিং করে। পেসের সঙ্গে যদি সুইয়ের ওপরও নিয়ন্ত্রণ আনতে পারে তাহলে ধারাবাহিক সাফল্য পাবে এই পেসার।

আজ শনিবার মিরপুরে তালহা বলেন, ‘নাহিদ রানা তার পেসের ওপর নির্ভর করে বেশি, সুইংয়ের ওপর না। তাই এই পেসের সাথে সুইংটা নিয়ে একটু কাজ করতে পারে, আমার মনে হয় আরও ডেঞ্জারাস বোলার হবে মোকাবেলা করার জন্য।’

‘অভিজ্ঞতা সবসময় আপনার কাজে লাগে না, যদি আপনি মাঠে ভালো নৈপুণ্য দেখাতে না পারেন। তাই আপনার যে অভিজ্ঞতাটা আছে এটা যদি আপনি নিয়মিত মাঠে দেখাতে পারেন, তাহলে আপনি ব্যাটারদের কাছ থেকে একটা সম্মান অর্জন করতে পারবেন। তাই আমাদের বোলিং বিভাগকেও এটাই করতে হবে।’

অভিজ্ঞ তাসকিন-মুস্তাফিজকে নিয়ে তালহা বলেন, ‘তাসকিন আর মুস্তাফিজের অভিজ্ঞতার কথা যদি চিন্তা করেন, তাহলে আমরা অবশ্যই এগিয়ে। কারণ তারা বেশি ম্যাচ খেলেছে, তাদের উইকেটও বেশি। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি বাদে আমার মনে হয় না… আর হারিস রউফ খেলেছে, কিন্তু হারিস রউফের এত উইকেট মনে হয় নেই মুস্তাফিজ আর তাসকিনের মতো।’


আরো পড়ুন:
bdit.com.bd