• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

স্পাইকস এশিয়া ২০২৬-এ ব্রোঞ্জ জিতলো ডিবিএল সিরামিকসের টাইলচক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

ডিবিএল সিরামিকস সিঙ্গাপুরে অনুষ্ঠিত স্পাইকস এশিয়া ২০২৬–এ ক্রিয়েটিভ বিটুবি ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড জিতেছে, যা এশিয়ার অন্যতম বড় ক্রিয়েটিভ কমিউনিকেশন ফেস্টিভ্যাল। 

এই অর্জনের মাধ্যমে ডিবিএল সিরামিকস বাংলাদেশের প্রথম সিরামিক ব্র্যান্ড হিসেবে এই পর্যায়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেল। উদ্যোগটিতে অংশীদার হিসেবে কাজ করেছে পপ ফাইভ।

পুরস্কারজয়ী ক্যাম্পেইন টাইলচক সিরামিক উৎপাদন প্রক্রিয়ার বর্জ্যকে ব্যবহার করে ক্লাসরুমের চক তৈরি করেছে। এর মাধ্যমে একদিকে শিল্প বর্জ্য কমানো যাচ্ছে, অন্যদিকে সুবিধাবঞ্চিত স্কুলগুলোতে শিক্ষার জন্য সাশ্রয়ী উপকরণ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

অল্প সময়ের মধ্যেই এই উদ্যোগের মাধ্যমে যেমন সিরামিক স্লাজ পুনর্ব্যবহার করা যাচ্ছে, তেমনি স্থানীয় চক উৎপাদন শিল্পকে নতুন করে সচল করা গেছে এবং সুবিধাবঞ্চিত কমিউনিটির হাজারো শিক্ষার্থী উপকৃত হয়েছে।

এই স্বীকৃতি ডিবিএল সিরামিকসের উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং সমাজে ইতিবাচক প্রভাব তৈরির প্রতিশ্রুতিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।


আরো পড়ুন:
bdit.com.bd