• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

চাঁদপুরে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন লেগেছে। এতে দুই যানবাহনই পুড়ে গেছে। রোববার (১৫ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুরে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন লেগেছে। এতে দুই যানবাহনই পুড়ে গেছে। রোববার (১৫ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে অটোরিকশাটি পুলিশের একটি গাড়ির সাথে লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে অটোরিকশা ও পুলিশের গাড়ি পুড়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দুটি যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, চাঁদপুর পুলিশ লাইন্সের গাড়িটি কচুয়া উপজেলার সাচারগামী ছিল। আগুনের বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।


আরো পড়ুন:
bdit.com.bd