• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

কারাবন্দিদের ঈদ উপহার দিলেন মাগুরার এমপি মনোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা জেলা কারাগারে থাকা বন্দীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ কারাবন্দিদের মাঝে ছড়িয়ে দিতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এ উদ্যোগ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জেলা কারাগার প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বন্দিদের জন্য  শাড়ি ও লুঙ্গি উপহার প্রদান করা হয়। কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দারের তত্ত্বাবধানে এবং কারা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ উপহার হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ইব্রাহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও মাগুরা জেলা কৃষকদলের সভাপতি ইঞ্জিনিয়ার মিরাজসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “ঈদ মানেই আনন্দ ও সম্প্রীতির উৎসব। এই আনন্দ থেকে কারাবন্দিরা যেন বঞ্চিত না হোন, সেই চিন্তা থেকেই আমাদের এই ছোট্ট প্রয়াস। তারা সমাজেরই অংশ, তাই তাদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে।”

তিনি আরও বলেন, “কারাগারে থাকা মানুষদের অনেকেই বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে এখানে রয়েছেন। তাদের মানসিকভাবে স্বস্তি দেওয়া এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

কারা কর্তৃপক্ষ জানান, এ ধরনের উদ্যোগ বন্দিদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে এবং তাদের মানসিকভাবে প্রফুল্ল রাখে। এতে তারা নিজেদের সমাজ থেকে বিচ্ছিন্ন মনে করেন না, বরং নতুনভাবে জীবনে ফিরে যাওয়ার অনুপ্রেরণা পান।


আরো পড়ুন:
bdit.com.bd