• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

গাজীপুরে একটি পোশাক কারখানা আগুন লেগেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে মহানগরীর নাওজোর এলাকার ড্রেস ইন স্টাইল লিমিটেড নামে পোশাক কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে যাচ্ছে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে কারখানার নিচ তলায় আগুন লাগে। এ সময় স্থানীয় লোকজন ও কারখানার প্রহরীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন কারখানার তিন তলা ভবনে ছড়িয়ে যায়। পরে স্থানীয়দের দেওয়া খবরে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা ৩৪ মিনিট) আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম জানান, বিকেলে কারখানা ছুটি হয়েছে। আমি রাত ৮টায় গেটে এসে বসেছি। হঠাৎ করে ৯টার দিকে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখি। পরে এগিয়ে গেলে আগুন দেখে অন্যদের খবর দেই।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের খবর পেয়ে আমাদের ৫ ইউনিট সেখানে কাজ করছে। আগুন ভয়াবহ হয়ে উঠেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।


আরো পড়ুন:
bdit.com.bd