• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা দুর্বল ব্যাংকের ‘পাত্র চাই’ ও পুরোনো নওশার আগমন চট্টগ্রামে লাল টুপি পরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বিরোধীদের নিশ্চিহ্নের চেষ্টা কোরো না, এই পরামর্শ কোনো দল শোনেনি: রওনক জাহান শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বিএনপি কেন একসঙ্গে তিন ফ্রন্ট খোলার ঝুঁকি নিচ্ছে জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামায়াতের বিষয়ে কী অবস্থান? আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স

মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড মেরিলের সঙ্গে যুক্ত হলেন রুপালি পর্দার পরিচিত মুখ পূজা চেরি। সম্প্রতি এক জমকালো আয়োজনের মাধ্যমে এই নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব এবং তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তার কারণে পূজা চেরিকে ‘মেরিল পরিবার’-এর নতুন মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে। দীর্ঘকাল ধরে মেরিল ত্বকের কোমল যত্ন, স্বাভাবিক সৌন্দর্য এবং আস্থার প্রতীক হিসেবে গ্রাহকদের কাছে সমাদৃত। সেই ধারাবাহিকতায় পূজা চেরির এই সম্পৃক্ততা ব্র্যান্ডের লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে বলে মনে করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।

নতুন এই যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পূজা চেরি বলেন, দেশের অন্যতম বিশ্বস্ত ও সুপরিচিত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি, এই সহযোগিতার মাধ্যমে দর্শক ও গ্রাহকদের সঙ্গে মেরিল ব্র্যান্ডের সম্পর্ক আরও নিবিড় হবে।

এই অংশীদারত্বের মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন বিপণন প্রচারণায় (মার্কেটিং ক্যাম্পেইন) ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে ব্র্যান্ডের বার্তা আরও বিস্তৃতভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আরো পড়ুন:
bdit.com.bd