• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

যমুনা সেতু দিয়ে পার হলো স্বাভাবিকের চেয়ে প্রায় ২৯ হাজার বেশি যানবাহন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যমুনা সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় ব্যাপক হারে বেড়েছে যানবাহন পারাপার। মঙ্গলবার (১৭ মার্চ)  গুরুত্বপূর্ণ এ সেতু দিয়ে প্রায় ৪৭ হাজার যানবাহন চলাচল করেছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ২৯ হাজার বেশি।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সেতু দিয়ে মোট ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্বমুখী ছিল ২৭ হাজার ৪৯৮টি এবং পশ্চিমমুখী ছিল ১৯ হাজার ৪৪৫টি।

স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে দৈনিক প্রায় ১৮ হাজার যানবাহন পারাপার হয়। সে হিসাবে মঙ্গলবার  অতিরিক্ত প্রায় ২৮ হাজার ৯৪৩টি যানবাহন বেশি চলাচল করেছে।

যানবাহন বাড়ার সঙ্গে সঙ্গে টোল আদায়ও বেড়েছে। এদিন পূর্বমুখী যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা এবং পশ্চিমমুখী থেকে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকার টোল। সব মিলিয়ে একদিনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

ঈদের আগে গত সোমবার ছিল সরকারিভাবে শেষ কর্মদিবস। ওইদিন বিকেলের পর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেন কর্মজীবী মানুষ। এর প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ যমুনা সেতুতেও, যেখানে দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে যানবাহনের চাপ।

উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের প্রধান মাধ্যম এই সেতু। বিকল্প সড়ক না থাকায় প্রতি বছর ঈদের আগে ও পরে এখানে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।


আরো পড়ুন:
bdit.com.bd