• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

মোবাইল ফিন্যান্স সেবায় আসছে প্রাইম ব্যাংক ফিনটেক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে নতুন নাম হিসেবে যুক্ত হলো প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ায় শিগগিরই তারা মোবাইল ব্যাংকিং সেবা শুরু করতে পারবে। দেশে বর্তমানে ১৩টি প্রতিষ্ঠান এমএফএস সেবা দিচ্ছে; নগদ ছাড়া বাকি ১২টি বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিয়ে কাজ করছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি পর্যন্ত এমএফএসের আওতায় অ্যাকাউন্ট রয়েছে ১৪ কোটি ৪৯ লাখ। এর মধ্যে একই ব্যক্তির একাধিক প্রতিষ্ঠানের হিসাব অন্তর্ভুক্ত। গত মাসে ৪৪ হাজার ৬৩৫ কোটি টাকা ক্যাশ ইন এবং ৪১ হাজার ১০৬ কোটি টাকা ক্যাশ আউট হয়েছে। ব্যক্তি থেকে ব্যক্তি স্থানান্তর হয়েছে ৫৩ হাজার ৩৫৮ কোটি টাকা। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে যা সর্বোচ্চ।

প্রাইম ব্যাংক জানিয়েছে, নতুন এই অনুমোদনের মাধ্যমে তাদের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক দেশের ডিজিটাল আর্থিক খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

প্রতিযোগিতার বাইরে গিয়ে সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা, আর্থিক সচেতনতা বাড়ানো এবং সবার জন্য সহজ ও নিরাপদ সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য জানিয়েছে ব্যাংকটি।

ডিজিটাল নিরাপত্তা ও ব্যবহারবান্ধব সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের ‘ডিজিটাল অভিভাবক’ হিসেবে কাজ করতে চায়। একইসঙ্গে ব্যাংকবহির্ভূত জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনা এবং ক্যাশলেস অর্থনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করাই তাদের মূল লক্ষ্য বলছে প্রতিষ্ঠানটি।


আরো পড়ুন:
bdit.com.bd