• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

নৌপথে অনিয়ম : সদরঘাটে ৭০ হাজার টাকা জরিমানা, আটক ৩৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সদরঘাটে বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনব্যাপী অবস্থান করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। প্রতিমন্ত্রীর উপস্থিতিতে অনিয়মে ৭০ হাজার টাকা জরিমানা ও ৩৭ জনকে আটক করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানিয়েছে, প্রতিমন্ত্রী সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগে বিআইডব্লিউটিএ এর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তিনটি লঞ্চকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উপস্থিত অন্যান্য লঞ্চগুলোকে সতর্ক করা হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী সশরীরে প্রায় ২০টি লঞ্চ পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

যাত্রীদের হয়রানি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং অবৈধভাবে পল্টন দখলের কারণে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের হাতে সোপর্দ করা হয়। এছাড়া অবৈধভাবে যাত্রীদের নৌকা দিয়ে লঞ্চে পারাপার করার দায়ে ৬ জন নৌকা চালককে আটক করা হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

তিনি যাত্রীসাধারণকে সচেতনভাবে চলাচল করার আহ্বান জানান এবং যে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করেন।

এদিকে, লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ব‌লে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ ক‌রে‌ছে মন্ত্রণালয়।


আরো পড়ুন:
bdit.com.bd