• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের কান্ডারি : মেয়র টিটু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ২৩ নং ওয়ার্ডে প্রায় সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৬টি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে সিটির সুতিয়াখালী এলাকায় এর উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।

উদ্বোধনকৃত সড়কগুলো হলো- সুতিয়াখালী কেবিআই রোড থেকে পালবাড়ি পর্যন্ত আরসিসি রোড, কেবিআই রোড থেকে আক্কাস আলী মোড়লবাড়ি রেললাইন পর্যন্ত আরসিসি রোড, খালপাড় মাহবুব চেয়ারম্যানের বাড়ি থেকে ডুপি পাড়া পর্যন্ত বিসি রোড, সুতিয়াখালী রহমান সাহেবের বাড়ি থেকে কাউন্সিলর শাহনাজ বেগমের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক, নজু সরকারবাড়ি ওমর আলী রোড থেকে ভাটিপাড়া বাইতুন্নাহার জামে মসজিদ এবং মধ্যপাড়া মসজিদ থেকে নামাপাড়া মসিকের সীমানা পর্যন্ত আরসিসি ও বিসি রাস্তা। এসব সড়কের মোট নির্মাণব্যয় ধরা হয়েছে প্রায় ১১ কোটি টাকা।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের কান্ডারি। তিনি ময়মনসিংহকে বিভাগ ও সিটি করপোরেশন দিয়েছেন। সিটির উন্নয়নে তিনি ১৫৭৫ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এ প্রকল্প থেকে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোর উন্নয়নে ৬০ ভাগ বরাদ্দ দেওয়া হয়েছে।

Dhaka Post

তিনি আরও বলেন, করোনার কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হয়েছে। করোনা না থাকলে এতদিনে কাজগুলো দৃশ্যমান থাকত। বর্তমানের তিন গুণ উন্নয়ন সম্ভব ছিল।

মেয়র টিটু বলেন, আমরা এগিয়ে যেতে চাই। ওয়ার্ডগুলোকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য নগরবাসীর সহযোগিতার বিকল্প নেই।

উদ্বোধনকালে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সাব্বির ইউনুস বাবু, ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম, ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো পড়ুন:
bdit.com.bd