• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

খেলতে গিয়ে লাশ হলো দুই ভাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে মাসুম (৩) ও রাব্বি (৩) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। তারা রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের আসমত আলীর ও আজগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানিহাটা গ্রামের আসমত আলী ও আজগর আলী সহোদর ভাই। শিশু মাসুম ও রাব্বি তাদের ছেলে। মঙ্গলবার বিকেলে তারা একসঙ্গে বাড়ির পাশে মাঠে খেলতে যায়। একসময় তারা সবার অজান্তে প্রতিবেশী দুলাল মিয়ার পুকুরে গোসল করতে নামে।

এদিকে মাসুম ও রাব্বির পরিবারের লোকজন তাদের খোঁজ করতে থাকে। একপর্যায়ে ওই পুকুর থেকেই মাসুম ও রাব্বিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে তারা। পরে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রামচন্দ্রকুড়া ইউপি সদস্য আব্দুল জব্বার ঢাকা পোস্টকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, একই বাড়িতে দুই শিশুপুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরো পড়ুন:
bdit.com.bd