• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা দুর্বল ব্যাংকের ‘পাত্র চাই’ ও পুরোনো নওশার আগমন চট্টগ্রামে লাল টুপি পরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বিরোধীদের নিশ্চিহ্নের চেষ্টা কোরো না, এই পরামর্শ কোনো দল শোনেনি: রওনক জাহান শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বিএনপি কেন একসঙ্গে তিন ফ্রন্ট খোলার ঝুঁকি নিচ্ছে জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামায়াতের বিষয়ে কী অবস্থান? আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স

পিরোজপুরে যুদ্ধাপরাধী সাঈদীর মামলার সাক্ষীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়া জলিল শেখের (৭২) ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুরের ইন্দুরকানীর পাড়েরহাটে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। 

পুলিশ হামলাকারী জাহিদুল ইসলামকে (৩৫) আটক করেছে। আহত অবস্থায় জলিল শেখকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ।

জলিল শেখ পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে। অন্যদিকে আটক জাহিদুল খুলনা জেলার রামনগর এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন জলিল শেখ বলেন, বন্দর বাজারে আমি ইলেকট্রনিক্সের বিভিন্ন যন্ত্রাংশ মেরামত করি। কয়েকদিন আগে স্থানীয় একজন লোক ১টি আইপিএস মেরামত করতে দেন আমার কাছে। কিন্তু যে ব্যক্তি মেরামতের জন্য দেন তিনি না এসে নিতে আসেন অপরিচিত একজন। এ কারণে আমি ওই আইপিএস দিতে অপারগতা প্রকাশ করি। এ সময় ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি আমার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা ও পুলিশ এগিয়ে এসে হামলাকারীকে আটক করে এবং আমাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, আহত ব্যক্তির  পিঠের দিকে আঘাতের চিহ্ন আছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সাক্ষী জলিল শেখের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যক্তিগত বিষয় নিয়ে এক ব্যক্তির সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনার সাথে জড়িত জাহিদুল নামের সেই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, যুদ্ধাপরাধ মামলার সাক্ষী জলিল শেখের নিরাপত্তার জন্য থাকা পুলিশই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে এবং হামলাকারী ব্যক্তিকে আটক করেছে।


আরো পড়ুন:
bdit.com.bd