• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি কেন একসঙ্গে তিন ফ্রন্ট খোলার ঝুঁকি নিচ্ছে জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামায়াতের বিষয়ে কী অবস্থান? আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স ভোটের আগের রাতে সভাপতি প্রার্থীর বাড়িতে পুলিশ, সরে যেতে বলার অভিযোগ আওয়ামী লীগ নিষিদ্ধের ঝুঁকিগুলো কী সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ–সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে আইনজীবীদের দুই পক্ষে হট্টগোল, উত্তেজনা

বাড়ল সোনার দাম, ভরি ৭৪ হাজার ৩০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের প্রতি ভ‌রি সোনার দাম দাঁড়াচ্ছে ৭৪ হাজার ৩০০ টাকা।

শুক্রবার (১২ নভেম্বর) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে।

বাজুস জা‌নি‌য়ে‌ছে, দীর্ঘদিন ধরে করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছিল। এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে তেলের দাম বাড়ায় প্রভাব পড়েছে দেশের বাজারেও।

চাহিদার বিপরীতে যোগান কম থাকায় বিশ্ববাজার ও দেশীয় বুলিয়ন ও পোদ্দার মার্কেটেও সোনার দাম অনেকাংশে বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

শনিবার থেকে নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ৭৪ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের সোনা ৭১ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬২ হাজার ৪০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৫২ হাজার ৮০ টাকা।

সোনার মূল্য বাড়ালেও রুপার পূ‌র্বের নির্ধা‌রিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

গত ৩০ সেপ্টেম্বর সোনার দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমিয়েছিল সমিতি। যা ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছিল। ১২ নভেম্বর পর্যন্ত এ দরেই সোনার অলংকার কেনাবেচা হয়। এ হিসাবে আজ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি সোনার অলংকার বিক্রি হয়েছে ৭১ হাজার ৯৬৭ টাকা। ২১ ক্যারেটের সোনা ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৪৯ হাজার ৭৪৭ টাকা।


আরো পড়ুন:
bdit.com.bd