• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

শেখ রেহানার নামে নারায়ণগঞ্জে হচ্ছে মেডিকেল কলেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এতদিন তার নামে দেশে কোনো প্রতিষ্ঠানের নামকরণের অনুমতি দেননি। অবশেষে সেই অসাধ্য সাধন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি শেখ রেহানার নামে নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ করার অনুমোদন নিয়েছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়ে শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে ৫শ শয্যা করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপ দেওয়া হবে। এই মেডিকেল কলেজের নাম হবে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার নামে।

তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারের নামে কিছু হলে অনুমতি নিতে হয়। শেখ রেহানা অনুমতি দেন না বলে বাংলাদেশের কোথাও তার নামে কিছু করা হয়নি। উনি হিমালয় পবর্তের মতো শোক ও কষ্ট বুকে চাপা দিয়ে বসে আছেন। কোনো কিছু করার অনুমতি দেন না। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘তুমি শেখ রেহানার কাছ থেকে অনুমতি নিতে পারলে আমি করে দেব’। কিছুক্ষণ আগে একটি বার্তা এসেছে, আলহামদুলিল্লাহ সেটিও হয়ে গেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরার বিদায় এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাত ফেরদৌসের বরণ অনুষ্ঠানে শামীম ওসমান এসব কথা বলেন। এর আগে সদর উপজেলা কমপ্লেক্সে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন শামীম ওসমান এবং তার স্ত্রী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

Dhaka Post

শামীম ওসমান বলেন, বছর দুয়েক আগে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেছিলাম। উনি বলেছেন, ‘তুমি কী চাও? অনেক রাজনীতিবিদ অনেক কিছুই চায়’। আমি বলেছিলাম, ‘আমি কিছুই চাই না। আমি জনগণের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড চাই, বঙ্গবন্ধুর নামে নারায়ণগঞ্জে ইউনিভার্সিটি চাই, পঞ্চবটির ফ্লাইওভার চাই, ডিএনডি প্রকল্প চাই, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের উন্নয়ন চাই, মেডিকেল কলেজ-ইউনিভার্সিটি চাই’। আলহামদুলিল্লাহ, আমার সব প্রকল্পের কাজই চলছে। শুধু একটি বাকি ছিল, সেটি হলো মেডিকেল কলেজ। আমার একান্ত ইচ্ছা ছিল এটি শেখ রেহানার নামে নামকরণ করা হোক। আল্লাহর রহমতে সেই অনুমতিও পেয়ে গেলাম।

এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান স্বপন খন্দকার, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজর আলী উপস্থিত ছিলেন।


আরো পড়ুন:
bdit.com.bd