• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

দুই ব্যক্তির কোমরে মিলল ৫০ স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

যশোরে মোটরসাইকেল আরোহী দুই যুবকের শরীর তল্লাশি করে কোমর থেকে প্রায় ৬ কেজি ওজনের ৫০টি স্বর্ণের বার উদ্ধার  করেছে বিজিবি। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকা থেকে ওই দুই যুবককে আটক ও স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার শরণখোলা গ্রামের মৃত খোকা মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম (৪৩) ও একই উপজেলার পুরিলিয়া গ্রামের হারিয়াস সরদারের ছেলে ইমরান হোসেন (৩৫)।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান মো. তৌফিক মাহমুদ জানান, সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় রাস্তার ওপর সন্দেহভাজন বেনাপোলগামী একটি মোটরসাইকেলের দুই আরোহীর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের প্যান্টের ভেতরে কোমরের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫ কেজি ৮৪০ গ্রাম ওজনের ৫০টি স্বর্ণ বার উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম চার কোটি আট লাখ ৮০ হাজার টাকা।

আটকরা যশোরের দড়াটানা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল যাচ্ছিলেন। উদ্ধারকৃত স্বর্ণের বার এবং আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।


আরো পড়ুন:
bdit.com.bd