• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

মুক্তিযোদ্ধাদের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা যদি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া না যায় তাহলে তারা কিছুই জানবে না। আজও যে মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন এটাই আমাদের সৌভাগ্য। এই মুক্তিযোদ্ধাদের মাধ্যমেই নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে হবে। 

রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির দুই দশক পূর্তি উপলক্ষে শহীদ জননী সাহান আরা বেগম মিলনায়তনে অনুষ্ঠিত বীরাঙ্গনা, রণাঙ্গনের সাংবাদিক এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশাল শান্তির শহর। বেশি দিন আগের কথা নয়, এই শহরে জুয়া-যাত্রা টেন্ডারবাজি ছিল। কিন্তু আজ তা নেই। আধুনিক ও ভালো শহর গড়তে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন।

অনুষ্ঠানে বীরাঙ্গনা মনোয়ারা বেগম, অমর একুশে গানের সুরস্রষ্টা শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ এবং রণাঙ্গনের সাংবাদিক, সংস্কৃতিজন বীর মুক্তিযোদ্ধা মিন্টু বসুকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে। এছাড়াও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদারের সঞ্চালনায় সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিথুন সাহা। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ-৭১ সেক্টর কমান্ডারস ফোরাম বরিশাল বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল।

উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভেকেট একেএম জাহাঙ্গীর,  বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সুশান্ত ঘোষ, মোহাম্মদ আলী খান জসিম, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী, আবৃত্তি সংগঠন সংলাপ বরিশালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট মারিফ আহমেদ বাপ্পী, আবৃত্তি শিল্পী ঝুমু কর্মকার, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, নরওয়ে থেকে প্রকাশিত বাংলা নিউজ পোর্টাল সাময়িকীর প্রধান সম্পাদক ভায়লেট হালদার, বীরাঙ্গনা বিভা রাণী মজুমদার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ প্রমুখ।

 


আরো পড়ুন:
bdit.com.bd