• বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে সিদ্দিকী ও খান পরিবারের মধ্যে বিরোধ লাগিয়ে রাখতেন আরেক নেতা, ফেসবুকে অডিও ভাইরাল সালথায় দুই পক্ষের দ্বন্দ্বের জেরে হামলা, ঘরবাড়িতে লুটপাট–অগ্নিসংযোগ ময়মনসিংহের আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন মারা গেছেন আলমডাঙ্গায় ৪ ইউপি চেয়ারম্যানের দায়িত্বে ফেরা নিয়ে উত্তেজনা, এক ইউপিতে সংঘর্ষ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অংশ নিতে পারছে না আ.লীগপন্থীরা, পাল্টাপাল্টি বক্তব্য আইনজীবীদের ‘আওয়ামী স্টাইলে’ দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: সংসদে জামায়াতের রফিকুল ইসলাম বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে, প্রশ্ন জামায়াতের আজহারুল ইসলামের হারিকেন ও টর্চ জ্বালিয়ে নেত্রকোনায় যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল ফেনীতে বন্দুক-কার্তুজসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি মূল্যের সম্পদ জব্দ

সাকিব-তামিমের সমস্যা মিডিয়া থেকে শুনেছি, নিজে দেখিনি : পাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

ক’দিন আগেই এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যকার শীতল সম্পর্কের কথা। তবে সোমবার রাতে দিলেন ভিন্ন এক তথ্য। জানিয়েছেন নিজে সরাসরি দেখেননি এই নিউজ, মিডিয়া থেকে শুনেছেন।

সোমবার রাতে রাজধানীর এক হোটেলে বাংলাদেশ দলের সঙ্গে মিটিং করেন পাপন। মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান এই কর্তা।

সেখানে সাকিব-তামিমের বিষয় নিয়ে পাপন বলেন, ‘তামিম-সাকিবের সমস্যার কথা মিডিয়া থেকে শোনা, আমি নিজে দেখিনি। এখানে বিশ্বাসের কোনো ইস্যু নেই। সহজ ইস্যুটা হচ্ছে আজ থেকে ৩ বছর আগেও ড্রেসিংরুমের কোনো সমস্যা আমি কখনো দেখিনি। সো আপনি ১৫ বছর থেকে ১২ বছর কাট করে দেন। লাস্ট তিন বছর আমি টিমের সঙ্গে নেই, আগে হোটেলেও থাকতাম। কাজেই এই যে কথাটা- ড্রেসিংরুমের পরিবেশ ভালো নেই, তামিম-সাকিবের সমস্যা এসব কিছু কিন্তু আমার বাইরে থেকে শোনা।’

মিডিয়া থেকে এসব শুনেছেন দাবি করে পাপন বলেন, ‘সবচেয়ে বেশি আমি এ কথাটা শুনি মিডিয়া থেকে, মিডিয়ার লোকেরা আমায় বেশি বলে। আমি গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া…আমি সেখানে সবকিছু খুবই ভালো দেখেছি, ওখানে কিন্তু আমি ড্রেসিংরুমে কোনো সমস্যা দেখিনি। এর আগে কথা শুনেছি, কিন্তু আমি নিজে দেখিনি। আমি যেটা বলেছি, তামিমও সেটাই বলেছে।’

পাপন আরও বলেন, আমি ওদের ডেকে বলেছি, ওদেরকে জিজ্ঞেস করেছি- কোনো সমস্যা আছে কী না? ওরা দুজনেই আমায় আশ্বস্ত করেছে যে এটার সঙ্গে খেলায় কোনো ইম্প্যাক্ট পড়বে না। যাই থাকুক, খেলায় কোনো ইম্প্যাক্ট পড়বে না, আমিও সাক্ষাৎকারে সেটা বলেছি, তামিমও বলেছে।


আরো পড়ুন:
bdit.com.bd