• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

সেমিতে ‘বিশ্বকাপ খেলা’ প্রতিপক্ষ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জুন, ২০২৩

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ বি গ্রুপে রানার্স আপ হয়েছে। ১ জুলাই সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এ গ্রুপের চ্যাম্পিয়ন কুয়েত। ব্যাঙ্গালোরের কান্তারাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

সাফে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার বাইরের দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দুই দল লেবানন ও কুয়েত সেমিফাইনালে উঠেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এবং ভারতই শেষ চারে জায়গা করে নিয়েছে।

সাফে অংশগ্রহণকারী আট দলের মধ্যে একমাত্র কুয়েতেরই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে খেলেছিল কুয়েত। ঐ একবারই বিশ্বকাপ খেলেছে মধ্যপ্রাচ্যের দেশটি। বাংলাদেশ বিশ্বকাপ খেলা দেশটির সঙ্গেই সেমিফাইনালে খেলবে। ১ জুলাই টুর্নামেন্টের দু’টি সেমিফাইনালেই অনুষ্ঠিত হবে। রাত আটটায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত মুখোমুখি হবে লেবাননের। সপ্তাহ দেড়েক আগে এই দুই দল ভারতে অনুষ্ঠিত ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল খেলেছিল। ভারত ২-০ গোলে লেবাননকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।


আরো পড়ুন:
bdit.com.bd