• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত ফেরদাউস (১৪) নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ফেরদাউস শরীফপুরের লালারচক গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় মাদক কারবারি ফেরদাউসসহ একটি দল লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফের সদস্যরা টের পেয়ে গুলি চালালে ফেরদাউসের শরীরে লাগে। পরে তাকে তার পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়।

ফেরদাউসের বড় ভাই ওয়াস কুরুনির দাবি, তার ছোট ভাই ওইদিন সন্ধ্যায় নিজেদের গৃহপালিত গরু আনতে সেখানে যায়। এ সময় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

এ বিষয়ে জানতে বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি

কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, মাদক কারবারি ফেরদাউসের মরদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বৃহস্পতিবার মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরো পড়ুন:
bdit.com.bd