• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা দুর্বল ব্যাংকের ‘পাত্র চাই’ ও পুরোনো নওশার আগমন চট্টগ্রামে লাল টুপি পরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বিরোধীদের নিশ্চিহ্নের চেষ্টা কোরো না, এই পরামর্শ কোনো দল শোনেনি: রওনক জাহান শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বিএনপি কেন একসঙ্গে তিন ফ্রন্ট খোলার ঝুঁকি নিচ্ছে জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামায়াতের বিষয়ে কী অবস্থান? আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স

সাভারে অবৈধ ৫০০ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

সাভারের আশুলিয়ার আওতাধীন কাশিমপুরের সারদাগঞ্জে অভিযান পরিচালনা করে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহারের দায়ে তিন ব্যক্তির কাছ থেকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় দুই কিলোমিটার এলাকাজুড়ে ৫০০ বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার আওতাধীন গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট (গাজীপুর জেলা প্রশাসন) ফারজানা আক্তার লাবনী উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন, ওই এলাকায় অবৈধভাবে তিতাস গ্যাস ব্যবহারের দায়ে সাইদুর রহমান, রোস্তম আলী ও শ্রী শিবু দাসকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। তারা অবৈধভাবে তিতাস গ্যাস ব্যবহার করে আসছিলেন।

dhakapost

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি  লিমিটেডের আশুলিয়া জোনের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম বলেন, আশুলিয়ার আওতাধীন কাশিমপুরের সারদাগঞ্জে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে সংযোগ নিয়ে তিতাস গ্যাস ব্যবহার করছিলেন। আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় অবৈধভাবে দেওয়া তিনটি মূল পয়েন্ট ও ৫০০ বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় ৪০০ মিটার পাইপ জব্দ করা হয়। এছাড়া ১১টি বাসাবাড়িতে অভিযান পরিচালনা করে বকেয়া গ্যাস বিল দেড় লাখ টাকা উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুলিয়া জোনের উপব্যবস্থাপক আনিসুজ্জামান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনের উপব্যবস্থাপক মো. আব্দুল মান্নান ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুলিয়া জোনের সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী মো. আসোয়াত হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


আরো পড়ুন:
bdit.com.bd