• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা দুর্বল ব্যাংকের ‘পাত্র চাই’ ও পুরোনো নওশার আগমন চট্টগ্রামে লাল টুপি পরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বিরোধীদের নিশ্চিহ্নের চেষ্টা কোরো না, এই পরামর্শ কোনো দল শোনেনি: রওনক জাহান শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বিএনপি কেন একসঙ্গে তিন ফ্রন্ট খোলার ঝুঁকি নিচ্ছে জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামায়াতের বিষয়ে কী অবস্থান? আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স

নৌকায় ভোট চেয়ে পদ হারালেন চার বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

রাজশাহী-১ আসনে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর পক্ষে ভোট চেয়ে বহিষ্কার হয়েছেন চার বিএনপি নেতা। তারা হলেন- তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হান্নান 

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।

এর আগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়। বহিষ্কারের কারণ হিসেবে সরাসরি দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কথা উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গে গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম বলেন, কোনো ওয়ার্ড কমিটির নেতাকে বহিষ্কার করতে হলে ইউনিয়ন কমিটির সুপারিশ লাগে। ইউনিয়ন কমিটির কোনো নেতাকে বহিষ্কার করতে হলে উপজেলা কমিটির সুপারিশ লাগে। তবে গোদাগাড়ীর তিন নেতাকে বহিষ্কারের ক্ষেত্রে কোনোটিই মানা হয়নি। তারা এই বহিষ্কারের কারণ খুঁজে পাচ্ছেন না।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খান

রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার জানান, বিএনপির চার নেতাকে বহিষ্কার করার ঘটনায় তারা বিব্রত। সাবেক সভাপতি মোজাম্মেল হক খান নৌকার প্রচারণায় অংশ নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। তবে বাকি তিনজন নেতা বিএনপির সব দলীয় কার্যক্রমে নিয়মিতভাবে অংশ নিচ্ছেন। তারা কয়েকদিন থেকে বিএনপির চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করছেন। তাদের বহিষ্কারের সিদ্ধান্তটি সঠিক হয়নি। তারা হোয়াটসঅ্যাপে রাজশাহী জেলা বিএনপির পক্ষ থেকে একটি দরখাস্ত লন্ডনে পাঠাবেন। আশা করছেন— সেখান থেকে বহিষ্কারের সিদ্ধান্ত সংশোধন করা হবে।


আরো পড়ুন:
bdit.com.bd