• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

চাঁদপুরে পানির পাম্পে চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় পানির পাম্পে চাদর পেঁচিয়ে রজবুন নেছা (৮০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের মেঘনা নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রজবুন নেছা চাঁদপুর শহরের পুরানবাজার নিতাইগঞ্জ এলাকার শুক্কুর মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রজবুন নেছা বিভিন্ন স্থানে বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। রোববার বিকেলে নদীর পাড়ে বোতল খুঁজছিলেন তিনি। এ সময়  নদীর পাড়ে থাকা একটি পানির পাম্পে অসাবধানতায় চাদর পেঁচিয়ে হাত ও মাথার চুল আটকে যায়। এতে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম জানান, ওই নারীর মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। জেলা প্রশাসকের অনুমতিক্রমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আরো পড়ুন:
bdit.com.bd