• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

স্মার্ট নাগরিককে শরীর ও মনে সুস্থ হতে হবে : দীপু মনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ক্রীড়াঙ্গনকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমরা যে স্মার্ট বাংলাদেশ চাই, সেই স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভের মূল হচ্ছে স্মার্ট নাগরিক। আর সেই স্মার্ট নাগরিককে শরীর ও মনে সুস্থ মানুষ হতে হবে। তার সমস্ত সম্ভাবনাকে বিকশিত করতে হবে। সে জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। 

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মতো ক্রীড়ামোদী রাষ্ট্রনায়ক খুঁজে পাওয়া খুবই কঠিন। তার সরকারের সময়ে বিগত ১৫ বছর সর্বক্ষেত্রে খেলাধুলায় উন্নত হয়েছে এবং এটি সবার দৃষ্টি কেড়েছে। আগামীতেও তার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় আরও ভালো করবে। এটিই আমাদের সকলের প্রত্যাশা।

তিনি বলেন, আমরা জাতির পিতাকে জানি। তিনি নিজে খেলোয়াড় ছিলেন, তার পিতাও খেলোয়াড় ছিলেন। জাতির পিতার পুরো পরিবার ভালো খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক। কারণ শেখ কামাল বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ের সবচাইতে উল্লেখযোগ্য ক্রীড়া সংগঠক। কারণ তার তৈরি সংগঠন বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় উল্লেখযোগ্য সংগঠন হিসেবে ক্রীড়াঙ্গনে কাজ করে চলেছে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, খেলাধুলা নিয়মিত না হলে খেলোয়াড়দের প্রশিক্ষণও নিয়মিত হয় না। তাদের খেলার উৎসাহ উদ্দীপনা সেটা সেভাবে থাকে না এবং চর্চা হয় না। চাঁদপুরে পুরো বছরজুড়ে যেন খেলাধুলা অব্যাহত থাকে সে ব্যবস্থা করা হবে।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়,  চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো পড়ুন:
bdit.com.bd