• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

প্রধানমন্ত্রীকে সুন্দর মাগুরা উপহার দিতে চাই : এমপি সাকিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ আমাকে পাঠিয়েছেন মাগুরার মানুষের সেবা করার জন্য। আমি সকলকে নিয়ে একসাথে কাজ করে প্রধানমন্ত্রীকে একটি সুন্দর মাগুরা উপহার দিতে চাই। যা দেশের মধ্যে একটি রোল মডেল হবে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাকিব আল হাসান বলেন, মাগুরা আগে থেকে ভালো আছে। বর্তমানে যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে আগামীতে এক সাথে সমন্বয় করে কাজ করব। সেক্ষেত্রে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।

স্থানীয় সরকারের মাগুরার জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে জেলার সব ক্ষেত্রের উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার আশা৷ প্রকাশ করেন তিনি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম,  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকিরসহ বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান বক্তব্য দেন।


আরো পড়ুন:
bdit.com.bd