• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

শেখ রাসেল হাফ ম্যারাথন ৩১ মে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে ৩১ মে ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হবে ‘শেখ রাসেল হাফ ম্যারাথন প্রতিযোগিতা’। সাড়ে সাত কিলোমিটারের মিনি ম্যারাথন হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে ভোর ৫টায় শুরু হয়ে এক চক্কর দিয়ে শেষ হবে।

এ ছাড়া ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথনটি একই সময়ে হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে তিন চক্কর দিয়ে শেষ হবে। এই ম্যারাথনে অংশ নেবেন এক হাজার দৌড়বিদ। ১৫টি ক্যাটাগরিতে বিজয়ীদের আর্থিক পুরস্কার, সার্টিফিকেট ও পদক দেওয়া হবে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কাছ থেকে টেকনিক্যাল সহায়তা নেবে আয়োজকরা।


আরো পড়ুন:
bdit.com.bd