• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

এবার থানার ওয়াশ রুমে রাসেলস ভাইপার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

রাজশাহীর চারঘাট মডেল থানার ওয়াশ রুম থেকে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া সাপ) উদ্ধার করা হয়েছে। এরপর সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেনের অফিস কক্ষের ওয়াশ রুম থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে কাজ শেষ করে ওয়াশরুমে যান পরিদর্শক আফজাল হোসেন। বেসিনের পানির পাইপ থেকে বিশাল সাইজের সাপটি বের হয়ে তার দিকে তেড়ে আসে। শব্দ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে পা সরিয়ে সতর্ক হোন। এ সময় সাপটি আবার পানির পাইপে ঢুকে যায়। পরে বাকি পুলিশ সদস্যরা এসে সাপটিকে বের করে মেরে ফেলে।

চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, থানার ওয়াশ রুম থেকে একটি সাপ উদ্ধার করা হয়েছে। পরে তাকে মেরে ফেলা হয়েছে। কয়েকদিন আগে থানা চত্বর পরিষ্কার করা হয়। পুলিশ সদস্যদেরও সতর্ক করা হয়েছে।


আরো পড়ুন:
bdit.com.bd