• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে : দীপু মনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

সমাজকল্যামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে পদ্মা সেতু। মানুষের জীবনমান বদলে দিয়েছে। পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এ ষড়যন্ত্র প্রতিহত করে বঙ্গবন্ধু কন্যা আমাদের দেশের সন্তানদের জন্য আত্মবিশ্বাস আত্মমর্যাদার প্রতীক, সক্ষমতার প্রতীক হিসেবে এই পদ্মা সেতু তেরি করেছেন আমাদের নিজস্ব অর্থায়নে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। সেই প্রকল্পের সমাপনী উৎসবটা পদ্মার পাড়ে হয়ে গেল।

শুক্রবার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের নতুন বাজার এলাকায় নিজ বাসভবনে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, সরকার অসহায় মানুষের কল্যাণে ও দারিদ্র বিমোচনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার ফলে দেশের অসহায় মানুষজন উপকৃত হচ্ছে। সবাই বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধু সামাজিক ক্ষেত্রে নয়, যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা, নারীর উন্নয়ন, শিশুদের কল্যাণ, বয়স্কদের জন্য, সবার জন্য যেভাবে কাজ করে চলেছেন, আমাদের অর্থনীতিকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, বিজ্ঞান-প্রযুক্তি সব দিকে আমাদের যে অগ্রযাত্রা, তিনি যেন সুস্থ থাকেন দীর্ঘজীবী হন। প্রধানমন্ত্রীর জন্য এবং আমার জন্য দোয়া করবেন।

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক বসির আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ূন কবির সুমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, জেলা সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো পড়ুন:
bdit.com.bd