• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে শিশু শুভ্রতা (৯) ও সাহারা বানু (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুলাই) সকালে শুভ্রতা ও দুপুরে সাহারা বানুর মৃত্যু হয়।

নিহত শুভ্রতা উপজেলার ধনতলা ইউনিয়নের চৌটাকী গ্রামের আকালু চন্দ্রের মেয়ে ও চৌটাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আর সাহারা বানু পাড়িয়া ইউনিয়নের নিটলডোবা গ্রামের জয়নালের স্ত্রী।

স্থানীয় ও বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আক্রান্ত হয় শুভ্রতা ও সাহারা বানু। রাতেই শুভ্রতার পরিবার তাকে ওঝার কাছে নিয়ে চিকিৎসা করে। রোববার সকালে নিজ বাড়িতেই শুভ্রতার মৃত্যু হয়। আর বৃষ্টির কারণে রাতে সাহারা বানুর কোনো চিকিৎসা করতে পারেনি তার পরিবার। রোববার সকালে সাহারা বানুকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে হাসপাতালে যাওয়ার পথে সাহারা বানুর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন বলেন, সাপে কাটার পর তাৎক্ষণিক হাসপাতালে না নিয়ে ওঝার কাছে চিকিৎসা করেছে ভুক্তভোগীর পরিবার। মূলত এ কারণে সাপে কাটার পর মৃত্যুঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য বিভাগ সব সময় প্রচার করছে সাপে কাটা মাত্র নিকটস্থ সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য।


আরো পড়ুন:
bdit.com.bd