• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

কোটা বহাল না থাকায় নারীরা অনেক পিছিয়ে গেছে : জবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, বঙ্গবন্ধু সমাজতন্ত্রের অন্যতম উপাদান ন্যায্যতায় বিশ্বাস করতেন। সেই পরিপ্রেক্ষিতেই কোটা চালু করেন। তিনি ন্যায্যতার ভিত্তিতেই মুক্তিযোদ্ধা কোটার কথা বলেছেন। কোটা বহাল না থাকায় নারীরা অনেক পিছিয়ে গেছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ও স্কলারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আমরা দেখছি রাজপথে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আদালত একটি সিদ্ধান্ত জানিয়েছে। শিক্ষার্থীরা কোটা বাতিল চায় না কি সংস্কার এটা পরিষ্কার নয়। ২০১৮ সালে কোটা বন্ধ হয়ে গেলো। তারপর নারী শিক্ষার্থীরা পিছিয়ে গেলো। যখন কোটা ছিল তখন নারীদের অংশগ্রহণ অনেক বেশি ছিল। কিন্তু এখন ২৭টি জেলায় নারীরা সুবিধা বঞ্চিত।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.আব্দুস সবুর খান বলেন, প্রায় দুই যুগ ধরে আমরা গৌরবের সঙ্গে শিক্ষা-কার্যক্রম পরিচালনা করে আসছি। মেধাবীদের জন্য আমরা স্কলারশিপ দিয়েছি নিয়মিত। স্কলারশিপে প্রতি বছর ২ লাখ ৫১ হাজার ১০০ টাকা দিচ্ছি।


আরো পড়ুন:
bdit.com.bd