• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি কেন একসঙ্গে তিন ফ্রন্ট খোলার ঝুঁকি নিচ্ছে জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামায়াতের বিষয়ে কী অবস্থান? আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স ভোটের আগের রাতে সভাপতি প্রার্থীর বাড়িতে পুলিশ, সরে যেতে বলার অভিযোগ আওয়ামী লীগ নিষিদ্ধের ঝুঁকিগুলো কী সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ–সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে আইনজীবীদের দুই পক্ষে হট্টগোল, উত্তেজনা

অবৈধ তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬

সুনামগঞ্জের গৌরারং ইউনিয়ন এলাকায় অবৈধভাবে তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানের পর আদালত সোহেল চৌধুরীরকে (৩৫)  ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। সোহেল চৌধুরী আহমেদাবাদ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকাল চারটায় গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ পয়েন্টে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে চৌধুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী সোহেল চৌধুরীর দোকান তল্লাশি করা হয়। সেখানে কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদন ছাড়া ১১ ব্যারেল পেট্রোল তেল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে তাকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ঢাকা পোস্টকে জানান, বাজারে জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত মুনাফার লোভ রোধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে আছি। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে। আসামিকে বর্তমানে জেলখানায় পাঠানোর প্রস্তুতি চলছে।


আরো পড়ুন:
bdit.com.bd