• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি কেন একসঙ্গে তিন ফ্রন্ট খোলার ঝুঁকি নিচ্ছে জামালপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জামায়াতের বিষয়ে কী অবস্থান? আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স ভোটের আগের রাতে সভাপতি প্রার্থীর বাড়িতে পুলিশ, সরে যেতে বলার অভিযোগ আওয়ামী লীগ নিষিদ্ধের ঝুঁকিগুলো কী সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ–সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে আইনজীবীদের দুই পক্ষে হট্টগোল, উত্তেজনা

ভোলায় ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

ভোলা সদর উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ইটবোঝাই ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম চৌধুরী (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর ট্রাকটি আটক করলেও পালিয়েছেন ঘাতক চালক।

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের তালতলী বাজার-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৃত সিরাজুল ইসলাম আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অবদার আলী মালের ছেলে বলে জানা গেছে এবং তিনি পেশায় একজন কৃষক।

নিহতের ভাতিজা নজরুল ইসলাম ও স্থানীয় লোকজন জানান, সিরাজুল ইসলাম তালতলী বাজার থেকে কেনাকাটা করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঘুইংগারহাট এলাকা থেকে ভোলা সদরগামী ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয় বিক্ষুব্ধরা ট্রাকটি আটক করে সড়ক অবরোধ করে প্রায় আধাঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। এতে বন্ধ হয়ে যায় ভোলার গুরুত্বপূর্ণ এ সড়কের যানচলাচল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে। এ ছাড়া, স্থানীয় লোকজনের দাবি, প্রতিনিয়ত ওই এলাকায় দুর্ঘটনা ঘটে প্রাণহানি হচ্ছে। এসব দুর্ঘটনারোধে ওই এলাকায় গতিরোধকের দাবিও জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক মো. গোফরান বলেন, স্থানীয় লোকজন ৯৯৯-এ কল দেওয়ার পর আমরা ঘটনাস্থলে এসে যানচলাচল স্বাভাবিক করি। এ ঘটনায় নিহতের পরিবার বলেছে, তারা মামলা করবে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আরো পড়ুন:
bdit.com.bd