• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরায় আ.লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল, ভোলাগামী লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক: ডিএমপি শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা–কর্মীদের ঝটিকা মিছিল ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক পরে অংশ নেন ২০ তরুণ আওয়ামী লীগের পক্ষে মশালমিছিলের সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কি না, স্পষ্ট করতে বললেন রুমিন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ তিন মামলায় জামিন পেলেন ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মশালমিছিল, ছাত্রদলের ধাওয়ায় ছত্রভঙ্গ

দুই ধাপে হবে ২০২৬ আইপিএল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মার্চের শেষ সপ্তাহে আইপিএলের নতুন আসর মাঠে গড়াবে বলে শোনা যাচ্ছিল। তবে ঠিক কবে নাগাদ ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের সূচি ঘোষণা করা হবে সেই অনিশ্চয়তা কাটছিল না। এবার জানা গেল ২-৩ দিনের মাঝে আইপিএলে প্রথম ২০ দিনের সূচি ঘোষণা করা হতে পারে। ভারতীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া।

গত রোববার আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ও সবমিলিয়ে সর্বোচ্চ তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ভারত। এর আগে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস আগামী ২৮ মার্চ থেকে আইপিএলের ২০২৬ আসর শুরু হবে বলে জানায়। এখন শোনা যাচ্ছে– আইপিএলের সূচি নির্ধারণ ও খেলা হতে পারে দুই ধাপে। মূলত আগামী মাসে আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাডু ও কেরালায় রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সে কারণে আইপিএলের সূচি নির্ধারণে ভাবতে হচ্ছে বিসিসিআইকে।

ক্রিকেটভক্তদের বহুল প্রতীক্ষিত আইপিএলের সূচি ঘোষণা নিয়ে ভারতীয় সংবাদসংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি বলেছেন, ‘২-৩ দিনের মাঝে কয়েকটি রাজ্যসভার নির্বাচনের সূচি দেখে আমরা আইপিএলের প্রথম ২০ দিনের সূচি ঘোষণা করব। পরবর্তীতে ঘোষণা করা হবে বাকি অংশের সূচি।’

জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদে অনুষ্ঠিত সর্বশেষ আইপিএলের ফাইনালে তারা পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে টুর্নামেন্টটির ইতিহাসে প্রথমবার শিরোপা জেতে। যদিও এরপর বেঙ্গালুরুর মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যায় ট্রাজিক্যাল ঘটনা। শিরোপা উৎসবে জনাকীর্ণ স্টেডিয়াম ও এর আশপাশে পদদলিত হয়ে ১১ জন বেঙ্গালুরু সমর্থকের মৃত্যু হয়। এরপর থেকে খেলা বন্ধ ছিল কোহলি-রজত পাতিদারদের এই হোম গ্রাউন্ডে। বেশ আইনি লড়াই শেষে অবশেষে আসন্ন আইপিএলে পাঁচটি ম্যাচ আয়োজনের অনুমতি পেয়েছে চিন্নাস্বামী।

এর বাইরে বেঙ্গালুরুর আরও দুটি হোম ম্যাচ হবে চত্তিশগড়ের রায়পুর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে গত আইপিএলের পর থেকে খেলা বন্ধ থাকা চিন্নাস্বামী স্টেডিয়াম ঘরোয়া লিগের পাশাপাশি সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজনেরও অনুমতি পায়নি। অবশেষে আইপিএল দিয়ে খেলা গড়াতে যাচ্ছে আইকনিক এই ভেন্যুতে।


আরো পড়ুন:
bdit.com.bd